“দুটি কথা”

২০০৮ সাল, আমি BSMMU এর এম.ডি শেষ পর্বের ছাত্র। পাবনাতে আমার বাবা হঠাৎ অসুস্থ হওয়ায় ডাক্তার জরুরিভাবে উনাকে সিটি স্ক্যান ও কালার ডপলার ইকো করার পরামর্শ দিলেন। আমি দ্রুত উনাকে ঢাকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় পাবনা নিয়ে আসি। আমি ডাক্তার ছেলে হওয়ায় বিষয়টি আমার জন্য হয়তো সহজ ছিল, কিন্তু পাবনার বিশ লক্ষ মানুষ এই ধরনের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে – এটি আমার মনে হয়েছিল তখন। এই চিন্তা মাথায় রেখে পরবর্তীতে ২০১১ সালে শুরু করা হয়েছিল এই প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের কাজ এবং ২০১২ সালের শেষের দিকে প্রাথমিকভাবে সম্পন্ন করে শুরু হয় পথ চলা।

যে সকল পরীক্ষা-নিরীক্ষার জন্য পাবনাবাসীকে ঢাকা/রাজশাহী যেতে হত, সেগুলোকে প্রাধান্য দিয়ে সামনে দিকে অগ্রসর হয় এই প্রতিষ্ঠান। যেমন : পাবনায় প্রথম সিটি স্ক্যান, ভিডিও এন্ডোস্কপি, 4-D আল্ট্রাসনোগ্রাম, সিটি/ট্রিপল-অ্যাঙ্গিওগ্রাম, ডপলার (ভাস্কুলার) স্টাডি, কালার ডপলার ইকো, ই ই জি, ই এম জি, ইউরোফ্লোমেট্রি, লাং ফাংশন টেস্ট, ক্যান্সার মার্কার, হেপাটাইটিস প্রোফাইল সহ বিভিন্ন ধরনের হরমোন টেস্ট। এত সমাধান হলো মেডিকেল ইকুইপমেন্টের, কিন্তু রোগ নির্ণয় শেষে চিকিৎসা দেবেন কে? শুরু হলো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ যে সকল বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার পাবনায় ছিল না, তাদের রোগীর কাছাকাছি এনে সেবা দেয়া, যেমন: নেফ্রোলজিস্ট, বিশেষজ্ঞ রেডিওলজিস্ট, ইউরোলজিস্ট, হেপাটোলজিস্ট, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি ইত্যাদি।

চিকিৎসা বিজ্ঞানে “গোল্ডেন আওয়ার” নামে একটি কথা আছে। অর্থাৎ কিছু অসুখ আছে যাহা প্রথম ঘন্টার মধ্যে চিকিৎসকের নিকট আসলে এবং সঠিক রোগ নির্ণয় হলে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, – ছোট এই প্রতিষ্ঠান করার চেষ্টা করছে।

করোনা মহামারীতে বিশ্ব যখন স্থবির হয়ে গিয়েছিল, লকডাউন-এর কারণে ঘরের বাইরে যাওয়া নিষেধ ছিল, তখনও এই প্রতিষ্ঠান নিজের সাথে পাবনাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে গিয়েছে – এর জন্য এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি।

পরিশেষে হাঁটি-হাঁটি পা-পা করে দশটি বছর পার করতে চলছে এই প্রতিষ্ঠান। পাবনাবাসী এই প্রতিষ্ঠানকে চিকিৎসার জন্য বেছে নেয়া ও পাশে থাকা/সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় –

ডাঃ মুনির উদ্দিন আহমেদ মিলন
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা
ব্যবস্থাপনা পরিচালক – সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড সিটি হেলথ – এইড হাসপাতাল

City Diagnostic Centre & Health-Aid Hospital, Pabna-এর চিকিৎসা দর্শন

সহজে, নিরাপদে, সর্বোচ্চ যত্নে

আমরা বিশ্বাস করি

  • চিকিৎসা শুধু শারীরিক আরোগ্য নয়, রোগীর মানসিক স্বস্তি ও আস্থাও সমান গুরুত্বপূর্ণ।
  • প্রতিটি রোগী স্বতন্ত্র, তাই আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা সেবা প্রদান করা আমাদের অঙ্গীকার।
  • সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত ডায়াগনস্টিক সুবিধার মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা।
  • অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে নিরাপদ, আধুনিক ও কম ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দ্রুত সুস্থতা নিশ্চিত করা।
  • রোগীর আস্থা, নিরাপত্তা ও সন্তুষ্টিই আমাদের সেবার মূল লক্ষ্য।

আজই আপনার স্বাস্থ্য সুরক্ষিত করুন!

সিরিয়ালের জন্য কল করুনঃ
+8801305-739697 | +8801757-204642 | 02-588845308
অপারেশন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ ‪+8801792-022717
সচেতন থাকুন সুস্থ থাকুন ।